|
|
|
|
|
| |
ঘিওর সরকারি কলেজ এ অঞ্চলের একটি সম্ভাবনাময় শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকেই এ কলেজ এ অঞ্চলের অতি সাধারণ মানুষের সন্তানদের শিক্ষিত করার ব্রত নিয়ে কাজ করে আসছে। ঘিওর উপজেলা এবং এর পার্শ্ববর্তী তিনটি উপজেলা দৌলতপুর, শিবালয় ও হরিরামপুরের বিশাল জনগোষ্ঠীর জন্য এই একটি মাত্র সরকারি কলেজ তার মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এ অঞ্চলের বিশাল জনগোষ্টীর চাহিদার কারণে ঘিওর সরকারি কলেজকে ডিগ্রী পর্যায় থেকে সন্মান পর্যায়ে উন্নীন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঘিওর সরকারি কলেজ ওয়েব সাইটের মাধ্যমে তথ্য প্রযুক্তির মহাসড়কে প্রবেশ করতে যাচ্ছে। আমাদের এই সুভক্ষণে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি এই কলেজের প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ এবং প্রাক্তন অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা বর্তমান অবস্থানে এসে পৌছতে সক্ষম হয়েছি। |
|
|
|